কালিহাতী হাসপাতালে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২০:১৭
কালিহাতী হাসপাতালে ভর্তিকৃত রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। অভিযোগে প্রকাশ নিম্নমানের চালের ভাতসহ সস্তা মাছ পাঙ্গাশ মাছের তরকারি সেই সাথে নিম্নমানের ডাল প্রতিনিয়ত পরিবেশন করা হচ্ছে। রোগীদের আরো অভিযোগ, দুপুরে তরকারি ও ডাল ঠান্ডা অবস্থায় পরিবেশন করা হয়। প্রতিদিন এই নিয়ে রোগীদের মধ্যে অসন্তোষের জন্ম নিচ্ছে। আবাসিক মেডিক্যাল অফিসার রোগীদের খাবার পরিবেশনের দায়িত্বে থাকেন। নিম্নমানের খাবার নিয়ে রোগীদের প্রতি তার দায়িত্বে অনিহার পরিচয় পাওয়া যায়।