বুধবার মাধবদী সোনার বাংলা মার্কেট বণিক সমিতি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে শেখ আবুল কাশেম সভাপতি এবং ফাইজুর রহমান সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে আরও আছেন সহ-সভাপতি হাফেজ নূর মোহাম্মদ, সহ-সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এটিএম আতাউর রহমান, কোষাধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক পদে হাজী শফিউল্লাহ প্রমুখ। ভোট গ্রহণকালে মাধবদী পৌর মেয়র হাজী মোঃ ইলিয়াছ ভোট কেন্দ্র পরিদর্শন করেন। নির্বাচন পরিচালনা করেন আব্দুর রহমান সগির।
