কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃঞ্চপুর এলাকা থেকে লিটন (৩২) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সে উপজেলার আল্লারদর্গা এলাকার এনামুল হকের ছেলে। গরু ব্যবসায়ী লিটনকে ফেরত চেয়ে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে পত্র দেয়া হয়েছে। বিজিবি ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে গরু ব্যবসায়ী লিটনকে রামকৃঞ্চপুর ইউনিয়নের ১৫৭/১১ এস সীমান্ত পিলারের নিকটবর্তী চরপাড়া এলাকা থেকে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার সরকারপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে যায়।
