শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের ক্ষুদ্র পুঁঠিয়া গ্রামের মৃত শমসের প্রামাণিকের স্ত্রী ফুলমালার লাশ শাহজাদপুর থানা পুলিশ উদ্ধার করেছে। জানা গেছে, বুধবার রাতে কোন এক সময় ঘরে সিঁধ কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এ ঘটনা ঘটায়। নিহত স্বজনদের দাবি পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তী কাকুরিয়া গ্রামের মোবারকের ছেলে সুমন এই ঘটনাটি ঘটাতে পারে।
