যুদ্ধাপরাধ বিচার প্রশ্নে ষড়যন্ত্রের কাছে মাথা নত নয় - শিল্পমন্ত্রী

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২১:০৪
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারী শাসক গোষ্ঠীর রক্তচক্ষুর কাছে কখনো আপোস করেননি। যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নেও কোনো ষড়যন্ত্রের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাথা নত করবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু একাডেমির সভাপতি লায়ন মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সতীশ চন্দ্র রায়, মোজাফ্ফর হোসেন পল্টু এতে বক্তব্য রাখেন।