বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস

ছাত্রলীগ ঢাবি হল শাখার কমিটি গঠনের দাবিতে কর্মসূচি বর্জন

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২১:০৪
ছাত্রলীগের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাদের প্রতি অনাস্থা জানিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি বর্জন করেছেন সংগঠনটির হল শাখাগুলোর নেতা-কর্মীরা। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার হল পর্যায়ের কমিটি গঠনের দাবিতে তারা এ কর্মসূচি বর্জন করেন। শিগগিরই হল কমিটি গঠন করা না হলে আগামী দিনের কর্মসূচিও বয়কট করার ঘোষণা দিয়েছেন হল শাখাগুলোতে ছাত্রলীগের পদ প্রত্যাশী নেতারা। ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৭টায় ধানমন্ডির ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন এবং দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে আনন্দ মিছিল ও সমাবেশ করে কেন্দ্রীয় ছাত্রলীগ।