আজকের অনুষ্ঠান

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২১:০৪
শনিবার ফিরোজ সাঁই স্মৃতি সংসদ : শিল্পী ফিরোজ সাঁইয়ের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও সঙ্গীতানুষ্ঠান, সন্ধ্যা ৬টা, বাংলাদেশ শিল্পকলা একাডেমী। কবিতাপত্র পরিষদ : দশমবর্ষ পূর্তি উপলক্ষে কাব্য উত্সব, বিকাল ৩টা, জাতীয় প্রেসক্লাব। সাইক ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি : কারিগরি শিক্ষা মোবিলাইজেশন ওয়ার্কশপ, সকাল ১০টা, আইডিবি ভবন। হাতেম আলী খান জন্মবার্ষিকী উদযাপন কমিটি : হাতেম আলী খানের ১১০তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বিকাল ৪টা, মণিসিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবন। বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা, সকাল সাড়ে ১০টা, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি : এশিয়া প্যাসিফিক ডিজএ্যাবিলিটি রাইটস চ্যাম্পিয়ন পুরস্কার প্রাপ্তি উপলক্ষে অভিনন্দন অনুষ্ঠান, সকাল ১১টা, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন।