মৃত্যুবার্ষিকী

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২১:০৬
পীরছাহেব আব্দুল আজিজ বরগুনা জেলার মোকামিয়া দরবার শরীফের পীরছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ আব্দুল আজিজের (রহঃ) আজ ১২ জানুয়ারি ৫ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্নস্থানে পীরছাহেবের প্রতিষ্ঠিত শতাধিক মাদরাসা, মসজিদ ও খানকায়ে আজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মোকামিয়া দরবার শরীফের জামে মসজিদে ও মোকামিয়া হিফজুল কুরআন মাদরাসা ও ইয়াতিমখানায় দিনব্যাপী খতমে কোরান, দোয়া অনুষ্ঠিত হবে। হাজী নূরুল ইসলাম আজ ১২ জানুয়ারি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানাধীন চর গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী নূরুল ইসলাম মিয়ার ২য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মরহুমের গ্রামে নিজ বাসভবন ‘নূর ভিলায়’ দিনব্যাপী কোরানখানি, বিশেষ দোয়া, মিলাদ ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।