শোক সংবাদ

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২১:০৭
মোঃ আজিজুল হক পদ্মা অয়েল কোম্পানির সাবেক কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলার মির্জাপুর গ্রামের মোঃ আজিজুল হক (গোরা) মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন। আলাউদ্দীন মহেশপুর পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আলাউদ্দীন (৫০) শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তাকে গোডাউনপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। ফজলুর রহমান বসুনিয়া সৈয়দপুরের প্রবীণ আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান বসুনিয়া ওরফে লালু (৮০) বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি ৫ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। ফিরোজা বেগম গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা শহরের আলহাজ্ব ডা:জবেদ আলীর স্ত্রী আলহাজ্ব ফিরোজা বেগম (৫৫) বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্বামী, ৩ ছেলে ও ৫ কন্যা রেখে যান। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এডভোকেট ইদ্রিস আলী কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট ইদ্রিস আলী (৬৫) শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন, জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। তিনি মরহুম ইদ্রিস আলীর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।