কক্সবাজারে জাতীয় ঘুড়ি উত্সব উদ্বোধন

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২১:৩৩
কক্সবাজারে ২ দিনব্যাপী জাতীয় ঘুড়ি উত্সব গতকাল শুক্রবার সমুদ্র সৈকতে শুরু হয়েছে। পর্যটন মন্ত্রী কর্ণেল (অব:) ফারুক খান বিকাল সাড়ে ৪টায় এই উত্সবের উদ্বোধন করেন। জাতীয় ঘুড়ি ফেডারেশন আয়োজিত উক্ত উত্সবে শতাধিক নামের ও রঙের ঘুড়ি উড়ানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত লি জিং, বিটিভির মহাপরিচালক ম. হামিদ, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এবং জাতীয় ঘুড়ি ফেডারেশনের সভাপতি ড. এ আর খান প্রমুখ উপস্থিত ছিলেন। ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মৃধা বেনু জানান, গ্রামবাংলার আবহমান সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে প্রতিবছরের মত এবারও এই উত্সবের আয়োজন করা হয়েছে।