মাতলামি করার সময় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও সরকারি হরগঙ্গা কলেজের সাবেক ভিপি মোস্তফা হাবিবে আলম শাহরিয়ারকে (৩২) গত বৃহস্পতিবার রাত ১টায় সদর উপজেলার হাতিমারা থেকে গ্রেফতার হয়েছে। পরে তাকে গতকাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম বলেন, নেশা করে গভীর রাতে তিনি মাতলামি করছিলেন। এতে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে ওঠে। পরে তাকে গ্রেফতার করা হয়। তিনি শহরের দক্ষিণ ইসলামপুরের মো. খোরশেদের পুত্র।
