দিল্লির রাস্তায় মহিলাদের নিরাপত্তা নেই

আপডেট : ১১ জানুয়ারি ২০১৩, ২১:৩৭
ভারতের সুপ্রিম কোর্ট গতকাল শুক্রবার এক আদেশে বলেছেন, দিল্লির রাস্তায় মহিলাদের কোনো নিরাপত্তা নেই। আমরা মহিলাদের মর্যাদা, সমতা বিধান এবং সম্মান রক্ষায় ব্যর্থ হচ্ছি। খবর টাইমস অব ইন্ডিয়ার। সুপ্রিম কোর্ট এক পর্যবেক্ষণে বলেছে, ধর্ষণের শিকার দুই মহিলার আঙ্গুলের ছাপ নেয়া তাদের মর্যাদার পরিপন্থী। কোর্ট এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলে এবং এ বিষয়ে কেন্দ্রীয় সরকার, জাতীয় নারী কমিশন এবং দিল্লির জনপরিবহন কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছে। দিল্লির ন্যাশনাল ইউনিভার্সিটি অব ল-এর চতুর্থ বর্ষের ছাত্র নিপুন সাক্সেনার দায়ের করা এক আবেদনের জবাবে বিচারপতি কে এস রাধাকৃষ্ণান এবং বিচারপতি দীপক মিশ্র এ রুল জারি করেন। ভারতে অপরাধমূলক কর্মকাণ্ডে আহতদের ক্ষতিপূরণ প্রদানে একটি বোর্ড গঠনের জন্য আবার আদেশ চাওয়া হয়। গত ১৬ বছর আগে আদালত এ ধরনের একটি বোর্ড গঠনের নির্দেশ দিলেও এখন পর্যন্ত সেটি আলোর মুখ দেখেনি বলে সাক্সেনা জানান।