বিশ্বে গীতার আবির্ভাব উদ্যাপন উপলক্ষে গত শুক্রবার বিকালে ‘গীতা রেনেসাঁস বাংলাদেশ’ আগারগাঁওস্থ এলজিইডি অডিটোরিয়ামে আলোচনা, ভক্তিমূলক সংগীত ও প্রার্থনা সভার আয়োজন করে। এ অনুষ্ঠানে বক্তারা গীতার বাণীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট আব্দুল মান্নান খান, বিশেষ অতিথি ছিলেন ড. মিহির কান্তি মজুমদার, সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। মানব কল্যাণে গীতা বিষয়ে আলোচনা করেন শ্রী দিলীপ কুমার বসাক, (অতিরিক্ত সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়), শ্রী দিলীপ কুমার দাস, (অতিরিক্ত সচিব, বাণিজ্য মন্ত্রণালয়) প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ‘গীতা রেনেসাঁস বাংলাদেশ’-এর তাত্ত্বিক গুরু যুগাচার্য কৃষ্ণদাস জি.সি. বিশ্বাস জয়। সভাপতির ভাষণে তিনি ‘গীতা রেনেসাঁস বাংলাদেশ’-এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গীতার দর্শন উপস্থাপন করেন। আলোচনা শেষে ‘গীতা রেনেসাঁস বাংলাদেশ’-এর শিল্পীরা ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের মহাসচিব কৃষ্ণদাস নিরঞ্জন সরকার। -প্রেস বিজ্ঞপ্তি
