মদন উপজেলার আলমশ্রী গ্রামে শুক্রবার রাতে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত আনোয়ার অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। প্রচণ্ড শীতে মানিক নামে এক ব্যক্তির বাড়িতে লোকজন আগুনের তাপ নেয়ার সময় আনোয়ার জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে অগ্নিদগ্ধ হয়। শনিবার বিকেলে জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।