চান্দিনার মাধাইয়ায় একটি লং লরি উল্টে গিয়ে রাস্তা বন্ধ হয়ে গেলে গতকাল শনিবার ময়নামতি থেকে দাউদকান্দি সেতু পর্যন্ত ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এসময় নোয়াখালী যাওয়ার পথে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ২ ঘন্টা যানজটে আটকে থাকেন।
এদিকে গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি, মেঘনা এবং কাঁচপুরে আরো ৩টি সেতু নির্মাণ করা হবে। মেঘনা এবং মেঘনা-গোমতী সেতু পরিদর্শন শেষে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় সাংবাদিকদের সাথে আলাপকালে যোগাযোগ মন্ত্রী এ কথা বলেছেন।
তিনি বলেন, চলতি বছরেরর জুলাই মাসেই ৩টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ৯ হাজার কোটি টাকা ব্যয়ে সেতু ৩টি নির্মাণ করা হবে। এরমধ্যে জাপানের সাহায্য সংস্থা জাইকা ৭ হাজার কোটি টাকা দেবে আর বাকি টাকা বাংলাদেশ সরকার যোগান দেবে। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে মেঘনা এবং মেঘনা-গোমতী সেতু আবার মেরামত করা হবে বলেও তিনি জানান।
