নতুন পররাষ্ট্র সচিবকে মার্কিন রাষ্ট্রদূতের অভিনন্দন

আপডেট : ১২ জানুয়ারি ২০১৩, ২২:৩৩
নবনিযুক্ত পররাষ্ট্র সচিব মো. শহীদুল হককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। গতকাল শনিবার এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রদূত মজীনা যুক্তরাষ্ট্র সরকার ও যুক্তরাষ্ট্র দূতাবাসের পক্ষে অভিনন্দন জানিয়ে বলেন, তার সময়ে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন মাত্রায় উপনীত হবে। সম্পর্ককে আরো গভীর, সম্প্রসারিত ও শক্তিশালী করতে কাজ করব আমরা।