আজ ১ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১ বরিউল আওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৩৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ বুধ ও শনি। আপনার শুভসংখ্যা ৫ ও ৮। শুভবার:বুধ ও শনিবার। শুভরত্ন: পান্না ও নীলা।
প্রকৃতিগতভাবে আপনি:বাস্তববাদী ও দূরদৃষ্টির অধিকারী। আপনার মন সংশয়ী। তবে আপনি মেধাবী। আর অতিরিক্ত মেধাই আপনার কাল হতে পারে। আপনার মনে হবে আপনি সবই পারেন। তাই কোনটা ছেড়ে কোনটা করবেন সেই সিদ্ধান্তে পৌঁছাতে কষ্ট হবে। আপনি কৌশলি। অন্যের কাছ থেকে কথা আদায়ের হেকমত জানেন। আপনার দৃষ্টিভঙ্গি বর্হিমুখী। তাই জীবন হবে ঘটনাবহুল। অপ্রত্যাশিত ও বিচিত্র সুযোগ আসবে আপনার জীবনে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:ড. এলবার্ট শোয়াইজার, কথাশিল্পী টমাস ট্রাইয়ন, আল্লামা আবুল ফজল, ড. সৈয়দ সাজ্জাদ হোসেন, আব্দুল হালিম, ড. নীহার রঞ্জন রায়।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ সরকারি চাকুরেদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মস্থল পরিবর্তন বা বদলির সম্ভাবনা আছে। কলকারখানার শ্রমিকদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটতে পারে। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীনও হতে পারেন। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কোনো ধরনের অনিশ্চয়তার সম্মুখীন হতে পারেন। মন দুঃশ্চিন্তাগ্রস্ত হতে পারে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। কারো আচরণে মনে কষ্ট পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ দিনটি সামগ্রিকভাবে শুভ সম্ভাবনাময়। আর্থিক পরিকল্পনা ফলপ্রসূ হতে পারে। পারিবারিক কাজে ব্যস্ততা বাড়বে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় বাধার সৃষ্টি হতে পারে। রোমান্স শুভ নয়।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ বিপরীত লিঙ্গের কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। রোমান্টিক বিষয়াদিতে সতর্কতা অবলম্বন করুন। নতুন কোনো বিষয়ে অভিজ্ঞতা হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। প্রতিযোগিতায় সফল হতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ ব্যবসায়িক ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন। ব্যবসায়িক পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। কাওকে বেশি বিশ্বাস করবেন না। আবার কাওকে অবিশ্বাসও করবেন না। প্রয়োজনে অন্যকে কাজে লাগাতে চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সততা থাকার চেষ্টা করবেন। কারো উপর দায়িত্ব দিয়ে নির্ভর করা ঠিক হবে না। কর্মচারীদের কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠানে কোন সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। যাত্রা ও যোগাযোগ শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ কেউ আপনার প্রতি ইর্ষান্বিত হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। আপনার নিষ্ঠা ও সততার জন্য কর্তৃপক্ষের প্রশংসাভাজন হতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্ক ভাল যাবে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। সম্ভাব্য ক্ষেত্রে পদোন্নতির সুযোগ আসতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। পাওনা টাকা আদায় করা কঠিন হবে। রোমান্স ও বিনোদন শুভ।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কাজের চাপ বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি বোধ করতে পারেন। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। নতুন কোন ব্যবসায় সুযোগ সৃষ্টি হতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাওয়ার যোগ আছে। আজ কোন ঝুঁকি নিবেন না।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ যৌথ ও অংশীদারী ব্যবসা ভালো যাবে না। পার্টনারের সাথে মতানৈক্য দেখা দিতে পারে। জমিজমা নিয়ে কোন সমস্যার উদ্ভব হতে পারে। এ ধরনের সমস্যায় কাওকে মধ্যস্থতা করার সুযোগ না দিলেই ভালো করবেন। দাম্পত্য অশান্তি দেখা দিতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। সেবামূলক কাজে আনন্দ পাবেন। শরীর ভালো যাবে না। সাধারণ জ্বরজারি থেকে বড় কিছু হতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। গৃহে অতিথি সমাগম হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ বিজ্ঞান ও প্রযুক্তিগত গবেষণার জন্য দিনটি শুভ। চিকিত্সকদের পেশাগত সাফল্য আসবে। আর্থিক দিক ভালো যাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।
