ক্রি স জে ন
একজন সফল সাইকেল বিক্রেতা। খুব ছোট পরিসরে হলেও তার সাইকেলের ব্যবসাটি বেশ ভালোই চলছে। তার ভাগ্যে জুটেছে কর্পোরেট পুরস্কার। তিনি মনে করেন, ব্যবসা বলতে শুধু জিনিসপত্র বিক্রিকেই বুঝায় না, এর বাইরে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখাটাও বেশ জরুরি। তিনি সব সময় সেভাবেই চলেছেন। তার বয়স যখন মাত্র ১২ বছর, সেসময় থেকে তিনি এই ব্যবসার সাথে জড়িয়েছেন। তবে প্রথমদিকে ইস্ট হ্যাভেন নামের একটি কোম্পানির হয়ে কাজ করতেন তিনি। এর ঠিক চার বছর পরে তিনি কয়েকজন বন্ধুর সাথে মিলে ব্যবসা করার সিদ্ধান্ত নেন। অক্লান্ত পরিশ্রমে আজ তিনি একজন সফল ব্যবসায়ী।
জ র্জ ভ্ল্যা গো স
গ্রিক ইমিগ্রান্ট জন ভ্ল্যাগোস ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। তিনি যখন স্কুলে পড়তেন তখনই তার বাবা-মা বুঝতে পেরেছিলেন তিনি আর সব সাধারণ ছেলেমেয়ের মতো না। তার বাবা তাকে প্রতি সপ্তাহে তাই বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন কাজ শেখাবার জন্য। ছোটবেলা থেকেই জর্জের আগ্রহ ছিল হাতের কাজের ব্যাপারে। তিনি মজা পেতেন বই বাঁধইয়ের কাজ করতে। একবার এক বই বিক্রেতাকে দেখেছিলেন নিজে হাতে বই বাধাই করে মলাট দিয়ে বিক্রি করছে। এই দৃশ্যই তাকে অনুপ্রাণিত করে। ব্যবসার বিষয় হিসেবে বেছে নেন বইকে। বর্তমানে তিনি একজন সফল বই বিক্রেতা।
লি মো র ফ্রে ড
ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন ফ্রেড। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জায়গায় পার্ট টাইম কাজ করতেন। সেখান থেকে যা উপার্জন করতেন সেটা দিয়ে পড়াশোনার জন্য খরচ করতেন তিনি। আসলে পরিবারের উপর বেশি চাপ ফেলতে চাইতেন না তিনি। পড়াশোনার পাঠ শেষ করেই আর বসে থাকেনি। নিজ উদ্যোগে শুরু করেন ব্যবসা। শুরুতে তিনি সার্কিট বোর্ড ডিজাইন করতেন। এরপরে শুরু করেন সফটওয়্যার কোডিং। তার কাজের কথা ধীরে ধীরে সব জায়গায় ছড়িয়ে পড়ে। খুব ছোট পরিসরে শুরু করলেও আজ তিনি বিশাল একটি ইলেকট্রনিক্স দোকানের মালিক।
স্ক ট হ্যা রি স ন
স্কট হ্যারিসন চ্যারিটি প্রোগ্রামের সাথে কাজ করেন। তার কাজের মধ্যে সবচেয়ে আলোচিত হলো বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা। বিশুদ্ধ খাবার ও পানি—এ ধারণাকে তিনি ব্যবসায়িক রূপ দিয়েছেন। ছোটবেলা থেকে তিনি ভিন্নধর্মী কিছু করতে চাইতেন। চার্লস ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে তিনি শুরু করেন ব্যবসা। ভাগ্য সব সময়ই তার পাশে ছিল। অন্য সবার মতো খুব বেশি পরিশ্রম করতে হয়নি তাকে। প্রথমে বিশুদ্ধ পানি উত্পাদন নিয়ে কাজ করেন, এরপর চিন্তা করেন কীভাবে তা সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছানো যায়। এই ভাবনা থেকে কাজ শুরু করে আজ তিনি একজন সফল ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
এ রি ন বে কা র
সকালে ঘুম থেকে ওঠার পর অনেকেরই বেড টি খাওয়ার অভ্যাস রয়েছে। চায়ের পাশাপাশি অনেকে কুকিস অর্থাত্ বিস্কুট খেতে ভালোবাসেন। কিন্তু বেকারির টাটকা বিস্কুট খুব সকালে পাওয়াটা সহজসাধ্য নয়। এরিন বেকার এই সমস্যারই সমাধান করেন। তার দোকান, ‘এরিন বেকার’ এই কাজটিই করে আসছে গত কয়েক বছর ধরে। খুব ভোরে ঘুম থেকে উঠেই তার কাজ হলো, প্রস্তুত করে রাখা কুকিসগুলো ওভেনে বেক করে গাড়ি নিয়ে বের হয়ে পড়া। বাড়িতে বাড়িতে দরজার সামনে সকালের খবরের কাগজটির পাশে একটি বক্সে করে কুকিসগুলো রেখে আসেন। এই অসাধারণ সার্ভিসই তাকে সফল করেছে।
