আমাদের সেই চেষ্টাই করা উচিত যাতে পৃথিবীর সব তথ্য প্রয়োজন মতো সবাই ব্যবহার করার সুযোগ পায়।
ল্যারি পেইজ (১৯৭৩-বর্তমান)
---
শুধু সুযোগের অপেক্ষায় থাকলে হবে না, সেটাকে কাজে লাগাতেও জানতে হবে।
বেনজামিন ডিসরেলি (১৮০৪-১৮৮১)
---নিজের মতামতের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে কোনো কাজেই স্বস্তি পাওয়া যায় না।
মার্ক টোয়েন (১৮৩৫-১৯১০)
----
সারাদিনে কী পেয়েছ সেই হিসেব করবে না, কী করেছ সেই চিন্তা করবে।
রবার্ট স্টেভেনসন (১৮৫০ -১৮৯৪)
---
স্বতঃস্ফূর্ততা থেকে মনে উচ্ছলতা আসে, আর তা মানুষকে দুঃখ-কষ্ট ভুলিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়।
জর্জ ম্যাথিউ (১৮৭৮-১৯৬২)
