তাড়াশ পল্লী বিদ্যুত্ সমিতির নতুন পরিচালক

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:৫২
তাড়াশের ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত আঞ্চলিক পল্লী বিদ্যুত্ সমিতির পরিচালক পদে গত শনিবারের নির্বাচনে মো. রফিকুল ইসলাম পুনরায় পরিচালক হয়েছেন। প্রকাশ, উপজেলার বারুহাস, সগুনা, মাগুড়াবিনোদ ও নওগাঁ ইউনিয়নের ৬ হাজার ৯৪ জন ভোটারের মধ্যে ১৪৯০ জন ভোট দেন। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতি উল্লাপাড়া আর এস অফিসের আওতাভুক্ত ২নং এলাকায় ভোটে রফিকুল ইসলাম ৮৯৬ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত পরিচালক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইউনুস আলী তাড়াশী ৫৯১ ভোট পেয়েছেন। প্রিজাইটিং অফিসার ডিজিএম মামুনুর রহমান ও তাড়াশ এরিয়া অফিসের এজিএম অসিম কুমার মণ্ডল।