সুনামগঞ্জ পল্লী বিদ্যুত্ সমিতি জগন্নাথপুর উপজেলার এলাকা-১ এর ৩ বছর মেয়াদী পরিচালক পদে নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়েছে। ৩ হাজার ৪শ’ ৬২ জন ভোটারের মধ্যে ৩শ’ ২৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সাবেক পরিচালক আশিকুর রহমান ৩শ’ ৮ ভোট পেয়ে পুনরায় পল্লী বিদ্যুত্ সমিতি এলাকা-১ এর পরিচালক পদে নির্বাচিত হয়েছেন। রিটার্নিং অফিসার ও প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঢাকার কর্মকর্তা বিধান রঞ্জন বৈশ্য।
