বিশ্বনাথে হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২০:৫৬
সিলেটের বিশ্বনাথে শুক্রবার উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও ছাত্র-যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বার ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্য। উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পিনাক চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক লাল দে’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে, সদস্য বিমল চন্দ্র দাশ মেম্বার প্রমুখ।