শনিবার ‘জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশে পরিবেশ দূষণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে পলিসি রিসার্চ সেন্টার (পিআরসি) বিডি। ধানমন্ডিতে সেন্টারের অডিটরিয়ামে সকালে অনুষ্ঠিত বৈঠকে পিআরসি বিডির চেয়ারম্যান প্রফেসর ড. আকবর উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। এতে অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার গ্রেগ উইলকক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পানি বিভাগের অধ্যাপক ড. এসএম ইমামুল হক, বিশেষ অতিথি ছিলেন সাবেক সদস্য (অভ্যন্তরীণ ব্যবস্থাপনা পূর্ব তৈমুর), জাতিসংঘের পরিচালক সারোয়ার সুলতানা, প্রধান অতিথি ছিলেন সাবেক সচিব লুত্ফর রহমান চৌধুরী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরসি বিডির রিসার্চ ফেলো, বিসিএসআইআর-এর সাবেক পরিচালক ড. কাজী নাসরিন ফারুক। -প্রেস বিজ্ঞপ্তি
