বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের ৩য় বর্ষের ছাত্র মো. তোবারক হোসেন বিরল ব্যাধি হেপাটোলিথিয়াসিসে (যকৃতে পাথর) আক্রান্ত হয়ে দীর্ঘদিন ঢাকার গ্যাস্ট্রো-লিভার হাসপাতালের আইসিইউতে চিকিত্সাধীন। তার জীবন রক্ষার্থে চিকিত্সকের পরামর্শ অনুযায়ী শিগগিরই দেশের বাইরে নিয়ে তার লিভার প্রতিস্থাপন করা খুবই জরুরি। এ জন্য প্রয়োজন প্রায় ৫০ লাখ টাকা, যা তার পরিবারের পক্ষে যোগাড় করা অসম্ভব। তার চিকিত্সার্থে পরিবারের পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা: গোলাম রহমান (তোবারকের বাবা), সঞ্চয়ী হিসাব নম্বর ১৮৪৩৫, ইসলামী ব্যাংক বারইয়াহাট, চট্টগ্রাম শাখা ও মোবাইল ব্যাংকিং বিকাশ ০১৮১৫৯২৯৮৪৩।
০০০০০০০০০
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর আ: জব্বার ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ১ম বর্ষের ছাত্রী জান্নাতুল ফেরদৌস ক্যান্সারে আক্রান্ত হয়ে রংপুর কমিউনিটি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। তার চিকিত্সার জন্য ২ লাখ টাকা প্রয়োজন। তার চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা সঞ্চয়ী হিসাব নং ৩৪০৭৬৩০৭। সোনালী ব্যাংক লিমিটেড, পুরাতন বাজার শাখা, গাইবান্ধা।
