ইউজিসি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত শাবি’র শিক্ষক ড. আবুল হাসনাত

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২১:৫৬
অক্সিজেন উত্পাদনের নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য ইউজিসি এওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা-লয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসনাত। ২০১০ সালে প্রকাশিত গবেষণা জার্নাল ও কেমিক্যাল, বায়োকেমিক্যাল ও পরিবেশ বিজ্ঞান শাখায় অবদানের জন্য ড. হাসনাতকে এই এওয়ার্ডের জন্য নির্বাচিত করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তার গবেষণার র্িশরোনাম ছিল ‘Efficient Hydrogen Peroxide Decomposition on Bimetallic Pt-Pd Surfaces’। তার এই গবেষণা কাজে সহায়তা করছেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম ও একই বিভাগের শিক্ষার্থী মারিয়া রহমান, এস এম বোরহান উদ্দিন ও আয়েশা সিদ্দিকা প্রমুখ। ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক ড. মো. লুেফ আলম ও মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।