মেলায় নানা ধরনের ইলেকট্রনিক্স

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২২:০৭
ছুটির দিনগুলো ছাড়াও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থী ও ক্রেতাদের সমাগম থাকে রাত ১০টা পর্যন্ত। দর্শনার্থীরা পণ্য ক্রয় ও করছেন আবার স্টল থেকে প্যাভিলয়ন ঘুরে ঘুরে উপভোগও করছেন। মেলায় ইলেকট্রনিক্সের পণ্যের প্যাভিলিয়নগুলোতে বিভিন্ন মনিটরে চলছে নানা ধরনের প্রদর্শনী। যা দূর থেকেই চোখে পড়ছে এবং গানের সুর ভেসে আসছে দর্শনার্থীদের কানে। তাই ছুটে যাচ্ছেন সব শ্রেণীর দর্শনার্থীরা। ক্রয় করার উদ্দেশ্য না থাকলেও অনেকেই প্যাভিলিয়নের ভেতরে ঘুরে ঘুরে দেখছেন ইলেট্রনিক্সের নানা নতুন নতুন পণ্য। আবার অনেকেই ক্রয় করছেন পছন্দের পণ্য। অনেকে খুচ্ছেন পণ্যের ডিসকাউন্ট। কালের বিবর্তনের মধ্যদিয়ে আধুনিক প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে বিশ্ব। তারই ছোঁয়ায় দেশে নানা বিদেশি কোম্পানি ব্যবসা করছে এবং বাণিজ্য মেলায় প্রতিবছর আসছে পছন্দের কোম্পানিগুলো তাদের নতুন পণ্যের প্রচারণা ও বিক্রিকে উদ্দেশ্য করে। এদিকে দেশীয় কোম্পানিগুলো থেমে নেই তাদের পরিবর্তনে। নতুন নতুন প্রযুক্তি সংযোগ হচ্ছে দেশি ইলেকট্রনিক্সের পণ্যগুলোতে। এবারের মেলায় ইলেকট্রনিক্সের পণ্য নিয়ে এসেছে অনেক কোম্পানি। এদের মধ্যে সনি নিয়ে এসেছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন ব্রাভিয়া টেলিভিশন যার সাথে ইন্টারনেট সংযোগ দেয়া যায়। এছাড়াও রয়েছে সনির এলইডি, এলসিডি এবং থ্রিডি মনিটর, ফ্রিজ, ওয়াসিং মেশিন, জেনারেটর, মাইক্রোওভেন, ক্যামেরা, মোবাইল ইত্যাদি। সনির এক্সপেরীয়া স্মার্ট মোবাইল সেট মেলায় প্রথম এসেছে। বিদেশী ইলেকট্রনিক্স পণ্যের পাশাপাশি দেশি পণ্যেরও চাহিদা রয়েছে মেলায়। ওয়ালটনের নানা পণ্যের মধ্যে প্রধান আকর্ষণ এ্যানডোয়ার্ট স্মার্ট ৩২ ইঞ্চি টেলিভিশন। এছাড়া রয়েছে ওয়ালটনের এ্যানডোয়ার্টের ৩টি মোবাইল ফোন। প্রিমো আর-১, প্রিমো জি-১ এবং প্রিমো এফ-১। এছাড়া আরো রয়েছে ওয়ালটনের থ্রিডি, এলইডি, এলসিডি মনিটর, মোটর সাইকেল, জেনারেটর ইত্যাদি। রাজশাহী থেকে ঢাকায় বোনের বাসায় বেড়াতে এসেছেন মো: কামরুল কিবরিয়া। তিনি ইত্তেফাককে জানান, মেলার উদ্দ্যেশেই আসলে ঢাকায় আসা। ভাবছি মেলা থেকে একটি থ্রিডি মনিটর কিনবো। কারণ মেলা থেকে কিনলে ডিসকাউন্ট পাওয়া যায়। গতকাল ইলেকট্রনিক্সের পণ্যের সব প্যাভিলিয়নগুলো ঘুরে ঘুরে দেখলাম এবং ডিসকাউন্ট সম্পর্কে জানলাম। কাল এসে কিনে নেবো ভাবছি।