চট্টগ্রামে বহির্নোঙ্গরে জাহাজডুবি

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৩, ২২:২২
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গতকাল রবিবার সকালে একটি পণ্যবাহী লাইটারেজ জাহাজ ডুবে গেছে। বড় জাহাজ থেকে পণ্য বোঝাই করার সময় এই দুর্ঘটনা ঘটে। জাহাজে থাকা ১৪ জন নাবিক নিরাপদ রয়েছেন। আলফা অ্যাংকারেজে অবস্থানকারী জাহাজ থেকে স্টিল কয়েল খালাসের সময় লাইটারেজ জাহাজটি ডুবে যায়। হংকংয়ের পতাকাবাহী বড় জাহাজটি গত বুধবার ২২ হাজার ৩৫০ টন স্টিল কয়েল নিয়ে দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দর থেকে চট্টগ্রামে নোঙর করে। আউটার লাইটারেজ জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান ইউনুছ অ্যান্ড সন্স। বন্দর কর্তৃপক্ষ জানায়, এ দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোন সমস্যা হবে না।