ঢাকা সিটি ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক ও বঙ্গবাজার মহানগর কমপ্লেক্স মার্কেট-এর সহ-সভাপতি রফিকুল ইসলাম অপহরণ ও হত্যা ঘটনার ৯দিন পর শৈলকুপা থানাতে রবিবার রাতে মামলা হয়েছে। শৈলকুপা থানার ওসি আব্দুল বারি জানান, তার ছোট ভাই মফিজুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আসামি হিসাবে কারো নাম উল্লেখ করা হয়নি এজাহারে। সন্দেহভাজন কারো নামও নেই এজাহারে। শুধু ঘটনার বিবরণ দিয়ে বলা হয়েছে ৫ জানুয়ারি শনিবার রাতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর লোক পরিচয় দিয়ে ৭-৮জন কালো পোশাক পরা লোক অপহরণ করে নিয়ে যায়। তারপর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আদাবাড়ে গ্রামের মাঠে নিয়ে হত্যার পর লাশ ফেলে রেখে যায়।
