তাজরীন ফ্যাশনে অগ্নিকাণ্ডে হতাহতদের জেলা প্রশাসনের অর্থ সহায়তা

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৩, ২২:১৪
আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আগুনে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনে হতাহত শ্রমিকদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ঢাকা জেলা প্রশাসন। গতকাল সোমবার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে আহত ৫৮ জনের প্রতিজনকে ৫ হাজার এবং নিহত ৪৯ জনের পরিবারের প্রত্যেককে ১৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ঢাকা জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিল্লুর রহমান চৌধুরী এবং সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সর্দার এই অর্থ প্রদান করেন। ২৪ নভেম্বর তুবা গ্রুপের পোশাক কারখানা তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন নিহত এবং শত শত শ্রমিক আহত হয়।