লাকসাম-নোয়াখালী রেলপথের কুমিল্লার নাথেরপেটুয়া ও খিলা রেল স্টেশনের মাঝামাঝি নাঙ্গলকোটের তুগরিয়ায় নোয়াখালী থেকে কুমিল্লাগামী ৮৫ ডেমু ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত (৩৫) এক হিন্দু মহিলা আত্মহত্যা করেছে। গত রবিবার দুপুর ১১টায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম-নোয়াখালী রেলপথের নাথেরপেটুয়া ও খিলা রেল স্টেশনের মাঝামাঝি নাঙ্গলকোটের তুগরিয়ায় সকাল থেকে এক হিন্দু মহিলা ঘোরাঘুরি করছিল। নোয়াখালী থেকে কুমিল্লাগামী ডেমু ট্রেনটি তুগরিয়ায় আসা মাত্র অজ্ঞাত মহিলাটি ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এসময় তার লাশ দ্বিখণ্ডিত হয়ে যায়। জানা যায়, এলাকার স্থানীয় মহিলাদের নিষেধ সত্ত্বেও সে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। লাকসাম রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, লাকসাম-নোয়াখালী রেলপথের নাঙ্গলকোটের তুগরিয়া রেলপথ থেকে অজ্ঞাত এক হিন্দু মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
