সালথায় ১৬ পরিবারের ৩৮টি ঘর পুড়ে ছাই

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২১:১৬
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে সোমবার অপরাহ্নে অগ্নিকাণ্ডে ১৬টি পরিবারের ৩৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার জেলা প্রশাসন প্রত্যেক পরিবারকে দুটি কম্বল, ২০ কেজি চাল ও নগদ ২ হাজার টাকা প্রদান করেন। উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী, মাঝারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আফসার উদ্দিন প্রমুখ। জানা গেছে, বতু গোলদারের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ও বোয়ালমারী ফায়ার সার্ভিস যৌথভাবে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।