গতকাল দুপুরে কুলাউড়া উপজেলা সদরে পাগলা কুকুরের কামড়ে ১২জন আহত হয়েছেন। এলাকার লোকজন পাগলা কুকুরটিকে মেরে ফেলেছে।
আহতরা হলেন: উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাবুল মিয়া(৫০), পৌরসদরের সুব্রত মালাকার(২৮), উছলাপাড়া এলাকার রতন(৫), পরিনগরের রাফি(৪), রেলওয়ে কলোনির আপসানা (৪), ইসলামবাগ এলাকার সোবহান(৫৫),জয়পাশার নাহিন(৫), পরিনগরের সেফুজ(৮), পরিনগরের জাহানারা বেগম(৫৫), দানাপুর গ্রামের জুনেদ(১১), পৌর সদরের পলি(২০) ও কর্মধা ইউনিয়নের রফিক আলী(৩৪)।
আহতদের মধ্যে ৬জনই শিশু, সকলেই স্থানীয় উপজেলা সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিত্সা গ্রহণ করেছেন। কুলাউড়া পৌরসভায় এবং স্থানীয় হাসপাতালে এন্টিরেবিস ইনজেকশন না থাকায় আহতদেরকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল থেকে ইনজেকশন সংগ্রহ করার উপদেশ দেয়া হয়েছে।
