সৈয়দ মোর্শেদ কামাল
বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য সৈয়দ মোর্শেদ কামাল (৬৮) সোমবার ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ২ পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
ডা. আশীষ কুমার বড়ুয়া
চট্টগ্রামের সাতকানিয়া থানার পুরানগড় ইউনিয়ন শীলঘাড়া বড়ুয়া পাড়ার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশীষ কুমার বড়ুয়া সম্প্রতি পরলোকগমন করেন। তিনি স্ত্রী ও ছয় ছেলে মেয়ে রেখে যান। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করা হয়।
মহসীন আলী
নীলফামারীর ডিমলা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ মহসীন আলী (৬১) মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তাকে রাষ্ট্রীয় পর্যায়ে দাফন করা হয়। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে রেখে গেছেন।
আবুল কাসেম
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম (৭০) (সোমবার) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
