সাতক্ষীরায় জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ গ্রেফতার

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৩, ২২:৩২
সাতক্ষীরার দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি পারুলিয়া ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মাদকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত বিচার আইন ও রাষ্ট্রদ্রোহিতা মামলায় গতকাল মঙ্গলবার ভোররাতে পারুলিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, হরতালে গাড়ি ভাংচুর সংক্রান্ত দ্রুত বিচার আইন ও রাষ্ট্রদ্রোহিতা মামলায় চেয়ারম্যান নূর মোহাম্মদকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। দেবহাটা থানার ওসি কাজী দাউদ হোসেন জানান, তার বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চেয়ারম্যান নূর মোহাম্মাদ অভিযোগ করেন, সরকার বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করে দমন-পীড়ন রাজনীতি শুরু করেছে। এরই ধারাবাহিকতায় তার বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হচ্ছে ।