গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২০:১৫
প্রতি বছরই ঢাকার রাস্তায় দেখা মেলে নিত্য নতুন গাড়ির। একই অবস্থা বিশ্বের আর দশটা বড় শহরেরও। কিন্তু ক্রম পরিবর্তনশীল এই গাড়ির বাজারেও যে একটি ডিজাইন নিয়েই বহুবছর মানুষের মনে টিকে থাকা যায় তার প্রমাণ ভক্সওয়াগনের ঐতিহ্যবাহী গাড়ি বিটেল। একটি মাত্র ডিজাইনের এতো বেশি সংখ্যক গাড়ি বিক্রির রেকর্ডটি গোটা দুনিয়ার আর কোনো গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানেরই নেই। মূল কাঠামো এবং ধরন ঠিক রেখে ১৯৩৮ সাল থেকে ২০০৩ সাল অবদি সর্বমোট ২, ১৫,২৯,৪৬৪ টি বিটেল গাড়ি বিক্রি করে ভক্সওয়াগন। এ ছাড়া এটিই হলো প্রথম গাড়ি যেটি বিক্রির দিক থেকে দুই কোটি সংখ্যাটিকে ছাড়াতে সক্ষম হয়।