চকবাজারে নকল বৈদ্যুতিক তার কারখানার সন্ধান, গ্রেফতার ২

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:০৫
রাজধানীর চকবাজারে সিআইডি পুলিশ অভিযান চালিয়ে একটি নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানার সন্ধান পেয়েছে। একই সঙ্গে ঐ কারখানা থেকে সিআইডি ২ জনকে গ্রেফতার করেছে। সিআইডি’র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার খন্দকার নূল রেজওয়ানা পারভীন জানান, মঙ্গলবার রাতে সিআইডি পুলিশের একটি দল চকবাজারের ৩০, দেবদাসঘাট এলাকায় অভিযান চালায়। ঐ নকল কারখানা থেকে বিভিন্ন ব্র্যান্ডের বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়। এ ঘটনায় ঐ কারখানা থেকে নজরুল ও সুজন নামে দুইজনকে গ্রেফতার করে সিআইডি।