সাতক্ষীরা রেঞ্জে ২০১২ সালে সুন্দরবনে বাঘের আক্রমণে ১৫ জন বনজীবী নিহত হয়েছে। এ সময়ে আহত হয় আরো ৪ জন। বাঘের আক্রমণে নিহত হতভাগা পরিবারগুলোর উপরে অবর্ণনীয় দুঃখ-দুর্দশা নেমে এসেছে। বনবিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরা রেঞ্জে ২০১২ সালে সুন্দরবনে বাঘের আক্রমণে ১৫ জন জেলে, বাওয়ালী ও মৌয়াল নিহত হয়েছে। নিহতরা হলো:শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের কওছার আলী,কালিঞ্চি গ্রামের আমির হোসেন, একই গ্রামের আইয়ুব আলী, আব্দুল মজিদ, পূর্ব কৈখালী গ্রামের আব্দুল করিম, পশ্চিম কৈখালি গ্রামের আজিবার সরদার, একই গ্রামের আমজাদ গাজী, টেংরাখালি সোরা গ্রামের শহর আলী, একই গ্রামের ইস্রাফিল, পার্শ্বেখালি গ্রামের মাজেদ গায়েন,একই গ্রামের আব্দুস ছাত্তার গাজী, কালিঞ্চি গ্রামের আজিবর, জয়াখালি গ্রামের হারেচ গাজী, কয়রা উপজেলার বিনাপানি গ্রামের বিশ্বনাথ মন্ডল ও উত্তর বেদকাশী গ্রামের ছাফার সরদার। বাঘের আক্রমণে আহত হয়েছে ৪ জন।
