ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই সীমান্তে বিএসএফ-এর হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে ভারত সরকারের পদলেহন ও চরম নতজানুর পরিচয় দেয়া হয়েছে । পীরসাহেব চরমোনাই বলেন, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের বিএসএফ গুলি করে হত্যা করছে। আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ‘বিএসএফ আত্মরক্ষায় গুলি চালিয়েছে’ বলে বক্তব্য দিয়েছেন। দেশি-বিদেশি মিডিয়ার খবরে বিএসএফ-এর নির্মমতার কথা ফুটে উঠলেও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বিএসএফ আত্মরক্ষায় গুলি চালিয়েছে। বিবৃতিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ দাবি করেন।
