মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:০৭
এম এ খালেক ১৭ জানুয়ারি দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাব এডিটর মোহাম্মদ নাদিমের পিতা এম এ খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে ও মরহুমের মিরপুরের বাসভবনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। মীর. একে এম. গোলাম কাদের আজ ১৭ জানুয়ারি সাবেক বিমান কর্মকর্তা মরহুম আলহাজ্ব মীর. একে এম গোলাম কাদেরের ৭ম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার জি.এম. হাট উচ্চ বিদ্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।