কিশোরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:০৫
কিশোরগঞ্জ সদর উপজেলার মৈশাকান্দি গ্রামের সাবেক ইউপি মেম্বার হিরণ মিয়ার পুত্র রফিক মিয়ার (১৯) ঝুলন্ত লাশ গতকাল বৃহস্পতিবার সকালে বাড়িসংলগ্ন একটি জাম্বুরা গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তার গলায় গামছা বাঁধা ছিল। বুধবার রাতে খেয়ে-দেয়ে সে তার নিজ ঘরে ঘুমিয়েছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।