আড়াইহাজারে পাওয়ার লুম শ্রমিককে গণধর্ষণ

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:১৩
আড়াইহাজারে ২০ বছরের এক স্বামী পরিত্যক্তা মহিলা পাওয়ারলুম শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার গোপালদী পৌর সভার দাইরাদী গ্রামে এই ঘটনা ঘটে। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এস আই) আশ্ররাফুজ্জামান জানান, ধর্ষিতা দাইরাদী গ্রামের মান্নানের পাওয়ারলুম কারখানায় কাজ করতো। ঘটনার সময় সে প্রকৃতির ডাকে সাড়া দিতে কারখানা থেকে বের হলে পার্শ্ববর্তী কারখানার শ্রমিক মোমেন, হযরতসহ ৪ জন তাকে মুখ চেপে ধরে পাশের জমিতে নিয়ে ধর্ষণ করে। পরে কারখানার অন্য শ্রমিকরা তাকে পাশের জমি থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ধর্ষিতাকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।