মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধার ওপর হামলা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:১৪
বাগেরহাটের মোরেলগঞ্জে সন্ত্রাসী হামলায় পঙ্গু মুক্তিযোদ্ধা জয়নাল মোল্লা (৭০) গুরুতর আহত হয়েছেন। দুই মেয়েসহ আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। খাউলিয়া ইউনিয়নের মধ্য বরিশাল গ্রামের ভূমিদস্যু বাবুল হাওলাদারের নেতৃত্বে মঙ্গলবার সকালে এ মারপিটের ঘটনা ঘটে। হামলাকারীরা পঙ্গু মুক্তিযোদ্ধার ক্রাচ দুইটি ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। ঘটনার দিন বাবুল হাওলাদারের নেতৃত্বে ৭/৮ জন সশস্ত্র সন্ত্রাসী জয়নাল মোল্লার বসতবাড়ি দখল করার জন্য হামলা চালায়।