রেড ক্রিসেন্ট সোসাইটি, মাগুরা জেলা ইউনিটের নতুন ভবন ও আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. এম.এস. আকবর এমপি এই নতুন ভবন ও ব্লাড সেন্টারের উদ্বোধন করেন।
মাগুরা জেলা ইউনিটের কার্যনির্বাহী সদস্য রোস্তম আলির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোক্তাদির, পরিচালক হাসনিন মোক্তাদির, সোসাইটির ট্রেজারার অ্যাডভোকেট তৌহিদুর রহমান, মহাসচিব ক্যাপ্টেন (অব) আবু বকার, মাগুরা জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, জেলা প্রশাসক মাসুদ আহমেদ, পুলিশ সুপার জিহাদুল কবির, যশোর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি জাহিদ হাসান টুটুল, মাগুরা ইউনিট সেক্রেটারি আলি আকতার দুখু, জেলা নির্বাহী কমিটির সদস্য আবদুর রউফ মাখন প্রমুখ। উদ্বোধনী দিনেই প্রায় ১শ ব্যাগ রক্ত সংগৃহীত হয়। এর আগে সকালে শহরে জেলা রেড ক্রিসেন্ট ইউনিট শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। ৭৫ লাখ টাকা বরাদ্দে এ ভবন ও ব্লাড ব্যাংক নির্মাণ করা হয়। যার মধ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যক্তিগত তহবিল থেকে ৫০ লাখ টাকা ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি-আইএফআরসি ২৫ লাখ টাকা অনুদান প্রদান করে।-প্রেস বিজ্ঞপ্তি
