দুস্থদের মাঝে গফরগাঁও সমিতির শীতবস্ত্র বিতরণ

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:০৩
গফরগাঁও সমিতির উদ্যোগে গত বুধবার উপজেলার ৩নং চরআলগী ইউনিয়নের চরমছলন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরমছলন্দ বালিকা উচ্চ বিদ্যালয়, চরমছলন্দ মুসলিম উচ্চ বিদ্যালয়সহ প্রত্যন্ত এলাকার অসহায় দরিদ্র, নারী-পুরুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সমিতির সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি বিশিষ্ট আইনজীবী, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও সমিতির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. নাজমুল হুদা মানিক, বঙ্গবন্ধু দুস্থ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. নজরুল ইসলাম প্রমুখ । —বিজ্ঞপ্তি