যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার সাম্প্রতিক শৈত্যপ্রবাহের কারণে দুর্গত বাংলাদেশিদের এক লাখ ডলার সহায়তা প্রদান করেছে। ইউএসএআইডি অর্থায়নপুষ্ট ও কেয়ার বাংলাদেশ বাস্তবায়িত সৌহার্দ্য-২ কর্মসূচির আওতায় ২০ হাজার কম্বল ক্রয় করে দিনাজপুর, সিরাজগঞ্জ, পাবনা, জামালপুর ও ময়মনসিংহ জেলায় ১০ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে। সৌহার্দ্য-২ কর্মসূচিটি দক্ষিণচর, মধ্যচর, হাওর এলাকা ও কক্সবাজারের উপকূলীয় এলাকায় বাস্তবায়িত হয় এবং সবচেয়ে দরিদ্র ও বঞ্চিত ১১টি জেলার তিন লাখ ৭০ হাজার পরিবারে সহায়তা প্রদান করে। -প্রেস বিজ্ঞপ্তি
