সাভারে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি হকার্সলীগের সাবেক সাধারণ সম্পাদক কাদের মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় পৌর এলাকার ডগরমোড়ার তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, কাদের মোল্লা সাভার মডলে থানার একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি। সে র্দীঘদিন যাবত্ পুলিশের চোখ ফাঁকি দিয়ে গা ঢাকা দিয়েছিল।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার মাতুব্বর, কাদের মোল্লার গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
