মার্টিন লুথার কিং জুনিয়র-এর জন্মদিন উপলক্ষে আগামী ২০ জানুয়ারি, রবিবার আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশনসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে। মার্টিন লুথার কিং জুনিয়র-এর জন্মদিন আমেরিকার একটি জাতীয় ছুটির দিন। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য ৮৮৫-৫৫০০ নম্বরে যোগাযোগ করতে পারেন।-প্রেস বিজ্ঞপ্তি
