শিবগঞ্জে ৪ শিশু উদ্ধার পাচারকারী আটক

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:২৬
শিবগঞ্জ সীমান্ত দিয়ে শিশু পাচারের সময় এক পাচারকারীকে আটক করে গণধোলাইয়ের পর শিবগঞ্জ থানায় সোপর্দ করেছে এলাকাবাসীর সহায়তায় গ্রাম পুলিশ। এ সময় ৪ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আটককৃত পাচারকারীর নাম রবিউল ইসলাম মান্টু। সে শ্যামপুর ইউনিয়নের কয়লারদিয়ার গ্রামের মৃত আলহাজ্ব লুত্ফর রহমানের ছেলে। শ্যামপুর ইউপির গ্রাম পুলিশ রোকন জানান, কয়লারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার দুপুরে একই ইউনিয়নের কয়লারদিয়ার গ্রামের ৪ শিশু বাড়ি ফেরছিল। সে সময় পাচারকারী রবিউল ইসলাম মান্টু ঐ শিশুদের ভুলিয়ে সীমান্তের দিকে নিয়ে যাবার সময় পথিমধ্যে এলাকাবাসীর সন্দেহ হলে পাচারকারীকে আটক করে গণধোলাই দেয়।