সেচ ব্যবস্থা নিয়ে বরগুনায় মতবিনিময় সভা

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ১৯:০৫
সেচ ব্যবস্থার সুযোগ সৃষ্টি করে কৃষি উত্পাদন বাড়ানোর লক্ষ্যে বরগুনা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গত ৭ জানুয়ারি এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অক্সফামের অর্থায়নে পরিচালিত গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান নেটওয়ার্ক স্থানীয় বেসরকারি সংগঠন ডোক্যাপ-এর মাধ্যমে বাস্তবায়িত একটি কর্মসূচির আওতায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তরফদার সোহেল রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তৌহিদ, প্রেসক্লাব সভাপতি মনির হোসেন কামাল। সভাপতিত্ব করেন সাংবাদিক মো. হাসানুর রহমান ঝন্টু। সভায় স্বাগত বক্তব্য রাখেন ডোক্যাপের নির্বাহী পরিচালক মো. মাসুদ আলম। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ঢলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ জহিরুল হক স্বপন, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, বিএফএ-এর পরিচালক ফেরদৌস জামান শাহীন, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, চান্স-এর নির্বাহী পরিচালক মঞ্জুর মোর্শেদ খোকন, উপজেলা কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি নূরুল আলম প্রমুখ।