এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং নতুন কোনো সাবজেক্ট নয়। যেদিন থেকে আকাশ পথে মানুষের যাতায়াত শুরু হয়েছে সেদিন থেকেই এ ধরনের প্রকৌশল জনবল প্রয়োজন পড়েছে। তবে এয়ারলাইন্স শিল্পের বিকাশের সাথে সাথে এ বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। আমাদের দেশে এ বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে সম্প্রতি। বিশ্বজুড়ে চাকরি ছাড়াও এই বিষয়ে ক্রেডিট ট্রান্সফার করে যেকোনো দেশে যাওয়ার সুযোগ রয়েছে। এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং বিষয়টি নিয়ে পড়াশোনা করে এ দেশেরই মেধাবী তরুণ বশির আহমেদ এগিয়ে চলেছেন। বর্তমানে তিনি একজন এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার। বশির আহমেদ বর্তমানে সিঙ্গাপুরের চেঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টাইগার এয়ারওয়েজে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিরিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। এইচএসসি পাস করার পর তিনি এভিয়েশন কলেজ ক্যাটেকের উত্তরার এগার নম্বর সেক্টরে দুই নম্বর রোডে চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত ক্যাম্পাসে ভর্তি হন। এর পর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। এই নিয়ে কথা হয় বশির আহমেদের সাথে।
এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়ালেখা করার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন?
এইচএসসি পাসের কোন ক্ষেত্রে ক্যারিয়ার গড়ব তা নিয়ে দারুণ দুশ্চিন্তায় ছিলাম। হরেক বিষয়ের মধ্যে কোন বিষয়ে পড়ব, কোথায় পড়ব, পাস করে পেশা গড়তে পারব কি না অথবা সার্টিফিকেটের মান কেমন হবে—এমন হাজারো প্রশ্ন জেগেছিল মনের ভেতর। এর পর অনেক চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিলাম আন্তর্জাতিকভাবে স্বীকৃত এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করব।
আসলে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং কী?
উড়োজাহাজ উড্ডয়নের আগে এর সব সিস্টেম ঠিক আছে কি না তা সম্পর্কে পাইলটরা সব ধরনের তথ্যপত্র নিয়ে থাকে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারদের কাছ থেকে। উড়োজাহাজের সার্বিক নিরাপত্তার অনেক কিছুই নির্ভর করে এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারের উপর। কারণ তারাই উড়োজাহাজের যান্ত্রিক রক্ষণাবেক্ষণের কাজটি করে।
ক্যারিয়ার গঠনে এ বিষয়ের গুরুত্ব নিয়ে কিছু বলুন।
এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নেওয়ার পর প্রশ্ন দাঁড়ালো—কোথায় পড়ব? অনেক খোঁজাখুঁজির পর ঠিকানা পেলাম বাংলাদেশে কলেজ অব এভিয়েশন টেকনোলজির। ক্যাটেকে ভর্তি হয়ে আমাকে এ ধরনের দুশ্চিন্তায় ভুগতে হয়নি। আমার বর্তমান অবস্থার জন্যে কলেজ অব এভিয়েশন টেকনোলজির সহযোগিতা ছিল অসাধারণ। এ বিষয়ে পড়তে আগ্রহীরা চাইলে সরাসরি কথা বলতে পারেন ৮৯৯১৩৭১ এই নম্বরে। এদের গাইডলাইন আমাকে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার হতে সহায়তা করেছে। এখন আমার ক্রমে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। আমি সিঙ্গাপুরের টাইগার এয়ারওয়েজে সে দেশেই এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং পেশায় চাকরি করছি। আমি একা নই, আমার সহপাঠী এমন অনেকই ক্যাটেকে পড়ালেখার পর আমেরিকা, ইংল্যান্ডসহ উন্নত বিশ্বের অনেক জায়গায় চাকরি করছেন।
